User talk:মোহাম্মদ জনি হোসেন
Add topic- Help & FAQ
- Manual (to create a wiki)
- Community portal
- Editing help
- Language support
- Sandbox
Welcome to Wikimedia Incubator! At the right there are some important links, and here are some tips and info:
- If you haven't created a user page yet, please create one with for example Babel templates on it.
- You can select your interface language in your preferences.
- If you make articles, templates or categories, don't forget to add a prefix!
- If your knowledge of English is good, you can help with translating pages to other languages you know, so more people can understand them!
- If you want to translate the interface, please go to Translatewiki.net and follow their instructions.
আমার পরিচয়
[edit source]আমার নাম মোঃজনি হোসেন। আমার গ্রাম বাড়ি কুমিল্লা হোমনা থানা। আমি ঢাকা বাস করি।উইকিপিডিয়া লেখতে ভালো লাগে।ইনশাআল্লহ উইকিপিডিয়া অবদান রাখবো। 103.145.165.14 12:07, 29 October 2021 (UTC)
উইকিসংবাদে পুনরায় সক্রিয় হওয়ার জন্য অনুরোধ
[edit source]সুপ্রিয় @মোহাম্মদ জনি হোসেন, আশা করি আপনি ভালো আছেন। বাংলা উইকিসংবাদে আপনার অতীতের অবদান ছিল অমূল্য, এবং আমরা আন্তরিকভাবে তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি বুঝি যে বিভিন্ন কারণে আপনি উইকিসংবাদ থেকে দূরে সরে গিয়েছেন; হয়তো আপনি প্রেরণার অভাব বোধ করেছেন, সময়জনীত অভাব অথবা অন্য কোনো প্রকল্পে আগ্রহ খুঁজে পেয়েছেন।
আপনার সেই সিদ্ধান্তকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। একটি অপ্রকাশিত প্রকল্পে প্রতিনিয়ত অবদানের অনুপ্রেরণা বজায় রাখা সত্যিই কঠিন, তবে আপনার মতো নিবেদিত সম্পাদকদের প্রচেষ্টায় আমরা ইতিমধ্যেই টানা তিন মাস সক্রিয়তা বজায় রাখতে পেরেছি। ভাষা কমিটির একজন সদস্যের বার্তা অনুযায়ী, এপ্রিল মাসেও যদি আমরা সক্রিয় থাকতে পারি তাহলে প্রকল্পটির জন্য সবুজ সংকেত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, আপনি যদি আবার সম্পাদনায় যুক্ত হতে আগ্রহী হন তবে মাত্র ২০-৩০টি সম্পাদনাও বাংলা উইকিসংবাদের জন্য অত্যন্ত মূল্যবান অবদান হবে। আপনার সহায়তার জন্য আগাম শুভেচ্ছা! -- Asked42 (talk) 09:01, 4 April 2025 (UTC)
- ওকে আচ্ছা মোহাম্মদ জনি হোসেন (talk) 03:27, 14 April 2025 (UTC)
- আপনাকে আবার সক্রিয় দেখে ভালো লাগল। আশা করি আপনি আগামী মাসেও এই সক্রিয়তা বজায় রাখবেন। নিবন্ধ তৈরির প্রক্রিয়া এক নজরে জানতে চাইলে দেখতে পারেন Wn/bn/উইকিসংবাদ:একটি নিবন্ধ লেখা পাতাটি। -- Asked42 (talk) 07:59, 25 May 2025 (UTC)
বাংলা উইকিসংবাদের ভবিষ্যৎ
[edit source]@মোহাম্মদ জনি হোসেন, ভাই বাংলা উইকিসংবাদ সম্পর্কিত এই আলোচনাটি দেখতে পারেন: Talk:Wikimedia Foundation Community Affairs Committee/Sister Projects Task Force#Bengali wikinews।
মূলত উইকিসংবাদ প্রকল্পটি সিস্টার প্রজেক্ট টাস্ক ফোর্সের পর্যালোচনার অধীনে রয়েছে। তাই এই প্রকল্পটির অনুমোদন পাওয়ার সম্ভাবনা বর্তমানে খুবই কম। যদিও শেষে সিদ্ধান্ত তাদের পর্যালোচনার ফলাফলের ভিত্তিতেই হবে। যদি ভবিষ্যতে বাংলা উইকিসংবাদ প্রকাশিত হওয়ার জন্য অনুমোদিত হয় তাহলে আমি আপনাকে জানাবো, এবং তখন আপনি চাইলে পুনরায় অবদান রাখতে পারেন। কিন্তু যেমনটা সেই আলোচনায় দেখতে পারেন এর সম্ভাবনা অনেকটাই কম মনে হচ্ছে।
যাইহোক, এই প্রকল্পটিতে আপনার সকল প্রকার অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন এবং যদি ভবিষ্যতে সম্ভব হয় তাহলে এই প্রকল্পে পুনরায় দেখা হবে। Asked42 (talk) 08:23, 3 June 2025 (UTC)
- তা ঠিক। আমি আপাত তাহলে বাংলা উইকিউক্তি কাজ করছি। আশা করি আপনি বাংলা উইকিউক্তি সময় দিবেন। মোহাম্মদ জনি হোসেন (talk) 09:58, 3 June 2025 (UTC)