Jump to content

Wn/bn/নিরাপত্তাজনিত কারণে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ বাতিল

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > নিরাপত্তাজনিত কারণে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ বাতিল

Monday, 9 December 2013

খেলাধুলা
সম্পর্কিত শিরোনামগুলো
অংশগ্রহণ

বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে সরকারি দল ও বিরোধীদলগুলোর পাল্টাপাল্টি অবস্থানে বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল একদিনের সাতটি ম্যাচ খেলতে বাংলাদেশে আসে। সাত ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে ১০৪ রানে হেরে যায় ও সিরিজের দ্বিতীয় ম্যাচটি নিরাপত্তার কারণে অনুষ্ঠিত হয়নি।

চট্টগ্রামে ৭ই ডিসেম্বর শনিবার ওয়েস্ট ইন্ডিজ দলের অবস্থানকারী হোটেলের সামনে একটি হাতবোমার বিস্ফোরন ঘটে। এতে নিরাপত্তাজনিত সমস্যায় ওয়েস্ট ইন্ডিজ দল তাদের সফর বাতিল করে ফিরে যাওয়ার কথা জানায়। বিবিসি ও ক্রিকইনফো খবরটি নিশ্চিত করেছে। উল্লেখ্য আগামী বছরের মার্চ মাসে বাংলাদেশে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



উৎস