Wn/bn/সৈয়দা জোহরা তাজউদ্দীনের জীবনাবসান
Appearance
Saturday, 21 December 2013
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীন ২০শে ডিসেম্বর ২০১৩ সালে শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর।
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর ১৯৭৭ সালে সৈয়দা জোহরা তাজউদ্দীন বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য রাজনীতিবিদরা শোক প্রকাশ করেন।
উৎস
[edit | edit source]- "চলে গেলেন সৈয়দা জোহরা তাজউদ্দীন" — দেশ টেলিভিশন, ডিসেম্বর ২০, ২০১৩
- "সৈয়দা জোহরা তাজউদ্দীন প্রয়াত" — বিবিসি বাংলা, ডিসেম্বর ২০, ২০১৩
