Wn/bn/চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষককে মারপিট করল ছাত্র, ছাত্রের আদালতে আত্মসমর্পণ
Wednesday, 11 October 2023
চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা চলাকালীন হলে দেখাদেখি করার জন্য এক ছাত্রের খাতা কেড়ে নেন বিদ্যালয়টির দিবা শাখার সহকারী শিক্ষক হাফিজুর রহমান। এতে ছাত্রটি শিক্ষককে মারধর করে। পরে এই বিষয়ে আদালতে মামলা করা হলে অভিযুক্ত সেই ছাত্র আদালতে আত্মসমর্পণ করে। গত মঙ্গলবার দুপুরে সে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিজ ইচ্ছায় আত্মসমর্পণ করে এবং আদালতে জামিন প্রার্থনা করে। উক্ত আদালতের বিচারক জেলা জজ বেগম মুসরাত জেরীন ছাত্রটির জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানোর নির্দেশ দেন। সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে বিকেলে তাকে চুয়াডাঙ্গা থেকে যশোর জেলা শহরের পুলেরহাটে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) নেওয়া হয়।
উৎস
[edit | edit source]- "চুয়াডাঙ্গায় শিক্ষককে মারপিট করা সেই ছাত্রের আদালতে আত্মসমর্পণ" — প্রথম আলো, ১০ অক্টোবর ২০২৩
- "শিক্ষককে থাপ্পড় মারা সেই ছাত্রের আত্মসমর্পণ" — বাংলাদেশ জার্নাল, ১০ অক্টোবর ২০২৩
