Jump to content

Wn/bn/সানি লিওনের জীবনী নিয়ে তথ্যচিত্র

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > সানি লিওনের জীবনী নিয়ে তথ্যচিত্র

Sunday, 8 December 2013

২০১২ সালের ২০ জানুয়ারি লাস ভেগাসে সানি লিওন।

ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় পর্নো তারকা ও বলিউডের চলচ্চিত্র অভিনেত্রী সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে একটি ডকুমেন্টারি বা তথ্যচিত্র নির্মাণ করতে যাচ্ছে কানাডীয় একটি প্রজযোনা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে পরবর্তী ১৮ মাস সানি ও ড্যানিয়েলের প্রাত্যহিক জীবন ক্যামেরায় ধারণ করা হবে ও এ জন্য তারা সানির সাথে একটি চুক্তিও করেছেন।

তথ্যচিত্রে তাদের দুজনের ব্যক্তিগত ও কর্মজীবন দুটোই স্থান পাবে। সানি লিওন নিজে খবরটি নিশ্চিতও করেছেন। তথ্যচিত্রটি বিশ্বব্যাপী দুটি পার্টে মুক্তি পাবে। উল্লেখ্য, ম্যাক্সিমের রিপোর্ট অনুযায়ী ২০১০ সালের ১২ জন সেরা পর্নো তারকার মধ্যে একজন সানি লিওন ২০১১ সালে ভারতীয় রিয়ালিটি শ্যু বিগবসে অংশ নেন ও বিখ্যাত পরিচালক মহেশ ভাটের চলচ্চিত্র জিসম ২ এর মূল নায়িকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে প্রবেশ করেন।


উৎস

[edit | edit source]