Wn/bn/বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালকের পদত্যাগ
Appearance
Saturday, 1 March 2025

পদত্যাগ করেছেন বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা অ্যাকাডেমির প্রশিক্ষণ বিভাগ আয়োজন করেছিল "মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব"। প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন সৈয়দ জামিল আহমেদ। অনুষ্ঠানের মঞ্চেই শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন মহাপরিচালক।
উল্লেখ্য, বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ৯ সেপ্টেম্বর মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন তিনি। প্রায় পাঁচ মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন তিনি।
উৎস
[edit | edit source]- স্টাফ রিপোর্টার। "শিল্পকলা একাডেমি থেকে সৈয়দ জামিল আহমেদের আকষ্মিক পদত্যাগ ঘোষণা" — মানবজমিন, ১ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ: ১ মার্চ ২০২৫
- নিজস্ব প্রতিবেদক। "শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের ব্যতিক্রমী পদত্যাগ" — দৈনিক ঢাকা টাইমস, ২৮ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ: ১ মার্চ ২০২৫
