Jump to content

Wn/bn/বাংলাদেশে চাঁদ উঠেছে, রবিবার থেকে শুরু রোজা

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > বাংলাদেশে চাঁদ উঠেছে, রবিবার থেকে শুরু রোজা

Saturday, 1 March 2025

রমজান মাসের চাঁদ

বাংলাদেশের আকাশে আজ ১ মার্চ ২০২৫ শনিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ২ মার্চ রবিবার থেকে রমজান মাসের রোজা শুরু হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে যে দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখার খবর পাওয়া গেছে। এ উপলক্ষে আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা আল্লামা আ ফ ম খালিদ হোসেন। উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা, আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি ও বিভিন্ন জেলা প্রশাসনের প্রতিনিধিরা।

সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে চাঁদ দেখা কমিটি নিশ্চিত করে যে বাংলাদেশে রমজানের চাঁদ দেখা গেছে। ইসলামিক ফাউন্ডেশন জনগণকে চাঁদ দেখার তথ্য জানানোর জন্য টেলিফোন ও ফ্যাক্স নম্বর সরবরাহ করেছিল।

এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রমজানের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা আসে। বাংলাদেশেও চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে রমজান শুরু হবে।


উৎস

[edit | edit source]