Jump to content

Wn/bn/জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তিন নেতার পদত্যাগ

From Wikimedia Incubator
< Wn | bn
Wn > bn > জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তিন নেতার পদত্যাগ

Friday, 7 March 2025

আত্মপ্রকাশের দিন এনসিপির নেতাকর্মীদের মিছিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) হানিফ খান সজিব এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের পদত্যাগ করেছেন। তারা তিনজনই তাদের পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যা উল্লেখ করেছেন। আবু হানিফ তার পদত্যাগপত্রে উল্লেখ করেন যে, তিনি ব্যক্তিগত কারণে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে সরে যাচ্ছেন। একইভাবে, হানিফ খান সজিব ও আব্দুজ জাহেরও ব্যক্তিগত কারণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। উক্ত অনুষ্ঠানে হানিফসহ নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের অন্তত ২০ জন নেতাকর্মী নতুন দলটি যোগ দেন। কিন্তু, মাত্র এক সপ্তাহের মধ্যে তাদের পদত্যাগের ঘোষণা এলো।

উৎস

[edit | edit source]