Wn/bn/চাকরি বাতিল কর্মীদের ভাতা ঘোষণা হাইকোর্টে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
| |
এই নিবন্ধটি একজন স্বাধীন সম্পাদক দ্বারা পরিচালিত প্রাথমিক নিরীক্ষণের জন্য জমা হয়েছে। যদি এটি সকল প্রতিষ্ঠিত যাচাই নির্দেশিকা পালন করে থাকে, তাহলে এটিকে প্রকাশনার জন্য বিবেচনা করা হবে। চিহ্নিত কোনো উদ্বেগ বা সমস্যা নিবন্ধের আলাপ পাতায় নথিভুক্ত এবং আলোচনা করা হবে।
দ্রষ্টব্য, শুধুমাত্র একজন নিরীক্ষক কোনো নিবন্ধ প্রকাশ করতে পারেন। নিরীক্ষকগণ, অনুগ্রহ করে নিরীক্ষণের জন্য "উইকি নিরীক্ষণ স্ক্রিপ্ট" ব্যবহার করুন, এই নির্দেশাবলী অনুসারে। |
| এই নিবন্ধটি একজন স্বাধীন সম্পাদক দ্বারা পরিচালিত প্রাথমিক নিরীক্ষণের জন্য জমা হয়েছে। যদি এটি সকল প্রতিষ্ঠিত যাচাই নির্দেশিকা পালন করে থাকে, তাহলে এটিকে প্রকাশনার জন্য বিবেচনা করা হবে। চিহ্নিত কোনো উদ্বেগ বা সমস্যা নিবন্ধের আলাপ পাতায় নথিভুক্ত এবং আলোচনা করা হবে।
দ্রষ্টব্য, শুধুমাত্র একজন নিরীক্ষক কোনো নিবন্ধ প্রকাশ করতে পারেন। নিরীক্ষকগণ, অনুগ্রহ করে নিরীক্ষণের জন্য "উইকি নিরীক্ষণ স্ক্রিপ্ট" ব্যবহার করুন, এই নির্দেশাবলী অনুসারে। |
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি ঘোষণা করেছেন, ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) বাতিল হওয়া গ্রুপ সি ও ডি পদে নিয়োজিত প্রার্থীদের জন্য রাজ্য সরকার অন্তর্বর্তীকালীন ভাতা চালু করবে। এই প্রকল্পের আওতায় গ্রুপ সি কর্মীরা মাসে ₹২৫,০০০ এবং গ্রুপ ডি কর্মীরা ₹২০,০০০ ভাতা পাবেন।
এই ঘোষণা অনুযায়ী, ভাতা প্রদান ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে এবং এর জন্য প্রতি মাসে রাজ্য সরকার ₹১৫.৩ কোটি ব্যয় করবে।
তবে এই ঘোষণার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীরা যুক্তি দিয়েছেন, সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিলকৃত চাকরিগুলোর জন্য রাজ্য কোষাগার থেকে ভাতা প্রদান সংবিধান-বিরোধী এবং নাগরিকদের সমানাধিকারের পরিপন্থী।
মুখ্যমন্ত্রী এই ভাতাকে "মানবিক পদক্ষেপ" হিসেবে অভিহিত করেছেন এবং জানান, সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করা হবে। তিনি বলেন, “যারা চাকরি হারিয়েছেন, তাদের পরিবারগুলি চরম কষ্টে রয়েছে। বিষয়টি বিচারাধীন। আমরা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। ততদিন অন্তর্বর্তীকালীন সহায়তা দেব।”
এ বিষয়ে আদালত কী সিদ্ধান্ত নেয়, এখন তার দিকেই নজর সকলের।
তথ্যসূত্র
[edit | edit source]- https://bangla.hindustantimes.com/bengal/kolkata/case-filed-in-high-court-challenging-mamatas-announcement-of-allowance-as-soon-as-notification-was-issued-31748186419012.html
- https://indianexpress.com/article/cities/kolkata/cm-mamata-banerjee-announces-financial-assistance-to-jobless-group-c-and-d-employees-10006914/
- https://indianexpress.com/article/cities/kolkata/deprived-teachers-move-calcutta-hc-against-cms-relief-10017992/
- https://timesofindia.indiatimes.com/city/kolkata/sacked-non-teaching-school-staff-to-get-monthly-allowance-cm-mamata-banerjee/articleshow/120658931.cms
- https://taazatv.com/article/wb-govt-issues-notification-to-pay-monthly-allowance-to-sacked-wbssc-staff-amid-court-scrutiny
- https://taazatv.com/article/wb-govt-issues-notification-to-pay-monthly-allowance-to-sacked-wbssc-staff-amid-court-scrutiny%2650956%26en%26West-Bengal
