Wn/bn/চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে শনিবার সন্ধ্যায়
Appearance
Saturday, 1 March 2025

পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশের চাঁদ দেখা কমিটির বৈঠক বসছে ১ই মার্চ শনিবার সন্ধ্যায়। ইসলামিক ফাউন্ডেশন হতে এ তথ্য জানা গিয়েছে।
সূত্র জানায়, বাদ মাগরিব (অর্থাৎ সন্ধ্যার পর) বৈঠকে বসবে কমিটি। কমিটিতে সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা আল্লামা আ ফ ম খালিদ হোসেন।
বায়তুল মোকাররম মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে টেলিফোন অথবা ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
উৎস
[edit | edit source]- বাংলা ট্রিবিউন রিপোর্ট। "সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা" — বাংলা ট্রিবিউন, ০১ মার্চ, ২০২৫। সংগ্রহের তারিখ: ০১ মার্চ, ২০২৫
- সমকাল প্রতিবেদক। "চাঁদ দেখা কমিটি বৈঠকে বসছে সন্ধ্যায়" — সমকাল, ০১ মার্চ, ২০২৫। সংগ্রহের তারিখ: ০১ মার্চ, ২০২৫
