Wn/bn/উইকিসংবাদ:মন্তব্যের বিভাগ নির্দেশিকা
মন্তব্যের বিভাগ মূলত প্রকাশিত সংবাদ প্রতিবেদন সম্পর্কিত আলোচনা করার জন্য তৈরি। এখানে পাঠকরা সংবাদ ও তার প্রেক্ষাপটে তাঁদের ব্যক্তিগত মতামত, ভাবনা বা অনুমান প্রকাশ করতে পারেন। আপনি চাইলে নিজেই একটি আলোচনা শুরু করতে পারেন বা অন্যদের আলোচনায় অংশ নিতে পারেন; এটি এক ধরনের মুক্ত ব্লগ বা আলোচনা প্রকল্পের মতো।
তবে মনে রাখবেন: সংবাদের সম্পাদনা সংক্রান্ত আলোচনা (যেমন বানান বা তথ্যগত ভুল, ছবি পরিবর্তন, শিরোনাম বদলানো ইত্যাদি) এখানে নয়, বরং প্রতিবেদনের আলাপ পাতায় হওয়া উচিত, যাতে সম্পাদকরা একসঙ্গে কাজ করতে পারেন।
সম্মান, সহনশীলতা এবং যুক্তিসঙ্গততা - মন্তব্য করার জন্য তিনটি প্রধান বিচার।
মন্তব্যের ধরন
[edit | edit source]সংবাদে প্রায়ই সংবেদনশীল বা বিতর্কিত বিষয় থাকতে পারে। মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায্যতার স্বার্থে বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে আমরা স্বাগত জানাই, এমনকি যদি কেউ একমত নাও হন।
তবে কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে:
- মন্তব্য যেন ঘৃণামূলক, উসকানিমূলক বা ব্যক্তিগত আক্রমণমূলক না হয়।
- এমন কোনও মতামত — এমনকি যদি তা "সত্যিও" হয় — যা সম্প্রদায়ে অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেটি অপসারণ করা হতে পারে।
- ভিন্নমত গ্রহণযোগ্য, তবে অশ্রদ্ধাজনক আচরণ নয়।
যেসব মন্তব্য নিরুৎসাহিত বা অপসারণযোগ্য
[edit | edit source]সম্প্রদায়ের সুস্থতা রক্ষায় এই ধরণের মন্তব্য পরিষ্কারভাবে নিরুৎসাহিত, এবং প্রয়োজনে সরাসরি অপসারণযোগ্য:
- প্রচার বা স্প্যাম: যে কোনও ধরণের বিজ্ঞাপন, নিজস্ব প্রচার বা অপ্রাসঙ্গিক লিঙ্ক দেখা মাত্রই অপসারণ করা উচিত।
- চরম বিতর্কিত বা আক্রমণাত্মক মন্তব্য: যুদ্ধ, রাজনীতি বা ধর্ম নিয়ে আলোচনা প্রায়শই উত্তপ্ত হয়ে উঠে। আপনার মতামত দিন, তবে ভদ্রভাবে এবং অন্যের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে দিন।
- সম্পাদনার আলোচনা: যেমন "এই ছবি বদলানো উচিত" বা "শিরোনাম ঠিক করুন" — এই ধরনের আলোচনা আলাপ পাতায় করুন, মন্তব্য পাতায় নয়।
- বাহ্যিক লিংক বা ছবি: মন্তব্যে ইউআরএল বা ছবি ব্যবহার এড়িয়ে চলুন। শুধু সরল লেখা বা ইন্টারউইকি লিংক ব্যবহার করুন। এটি নিরাপত্তা ও পাঠযোগ্যতা বজায় রাখে।
- অপ্রাসঙ্গিক মন্তব্য: যেসব মন্তব্য প্রতিবেদনটির সঙ্গে সম্পর্কহীন, সেগুলো এড়িয়ে চলা উচিত এবং প্রয়োজনে সরানো হতে পারে।